এইমাত্র পাওয়া

জাতীয়করণ: এডহক নিয়োগ পেয়ে আনন্দ র‍্যালি ৮২ শিক্ষক-কর্মচারীর

কুষ্টিয়াঃ জেলার ভেড়ামারা মহিলা কলেজ সরকারিকরণ ও শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা চালু হওয়ায় এক আনন্দ র‌্যালি বের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বের) সকাল ১১টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনিসুর রহমান শহরে একটি আনন্দ র‌্যালি বের করেন।

র‌্যালিতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ উল্লাস করতে দেখা যায়। কলেজ থেকে শুরু হওয়ায় আনন্দ র‌্যালিটি শহর ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমান এর-ম্যুরালে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলম জাকারিয়া টিপু।

বক্তব্য রাখেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত অধ্যক মো. আনিসুর রহমান, প্রভাষক জিয়ারুল ইসলাম জিয়া, শামিমুর রহমান ও আমিরুল ইসলাম প্রমুখ।

জানা যায়, ১৯৯৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কলেজটি সরকারিকরণের লক্ষে কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ নানাভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর কলেজটিকে জাতীয়করণ করেন। তারই ধারাবাহিকতায় আজ ২৩ নভেম্বের কলেজের শিক্ষক-কর্মচারীদের সরকারিকরণ বেতন-ভাতা চালু হয়।

আনন্দ র‌্যালি শেষে ৮২ জন শিক্ষক-কর্মচারী ভেড়ামারা সরকারি মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনিসুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.