এইমাত্র পাওয়া

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের লিখিত পরীক্ষা স্থগিত

ঢাকাঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ২৪ নভেম্বর, ১ ডিসেম্বর ও ৮ ডিসেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সই করেন ইন্সটিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম।

এতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ২৪ নভেম্বর ২০২৩, ১ ডিসেম্বর ২০২৩ এবং ৮ ডিসেম্বর ২০২৩ তারিখের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষা গ্রহণের সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.