নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালন করবে বিএনপি। ষষ্ঠ দফার চলমান অবরোধ শেষে দুই দিন বিরতি দিয়ে আগামী রবিবার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, ২৬ নভেম্বর সকাল ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।
এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর তা বাতিল চেয়ে গত রোববার থেকে দুই দিনের হরতাল পালন করে দলটি। পরে ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করে, যা আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
