নিউজ ডেস্ক।।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলার আহ্বায়ক অধ্যাপক সামছুল হুদা লিটন এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া সহ ১০১ জন কেন্দ্রীয় নেতা। তিনি বলেন বিনা অপরাধে শিক্ষকদের গ্রেফতার করে অবৈধ সরকার প্রতিবেশী দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন । শিক্ষকদের বিরুদ্ধে মামলা হামলা করে গনতান্ত্রিক আন্দোলন বন্ধ কার যাবেনা বলে তিনি মনে করেন। নেতৃবৃন্দ অবিলম্বে অধ্যাপক সামছুল হুদা লিটন এর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
