এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘বিকৃতি’, পদক্ষেপ চেয়ে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক।।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কে. এম. ইউনাইটেড একাডেমির দাপ্তরিক নামের সঙ্গে ‘মাঝিরগাঁও’ যুক্ত করে বিকৃতির অভিযোগ এনে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কে. এম. ইউনাইটেড একাডেমির সাবেক শিক্ষার্থী আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ সোমবার (২০ নভেম্বর) এই লিগ্যাল নোটিশ পাঠান।

মঙ্গলবার (২১নভেম্বর) লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আইনজীবী।

নোটিশে বলা হয়, সম্প্রতি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে লিগ্যাল অ্যাডভাইজর পদে আবেদন করলে ভাইবা বোর্ডে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেটে বিদ্যালয়ের দাপ্তরিক নামের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রশংসাপত্রে বিদ্যালয়ের নামে গরমিল থাকায় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ চাকরির ক্ষেত্রেও একই অভিজ্ঞতার শিকার হন।

তাই বিদ্যালয়ের দাপ্তরিক নাম কে. এম. ইউনাইটেড একাডেমির সঙ্গে স্কুল প্রদত্ত প্রশংসাপত্রে ব্রাকেটবন্দি মাঝিরগাঁও শব্দটি যুক্ত করার যৌক্তিকতা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

জানা গেছে, ১৯৫৫ সালে কাশিমনগর ও মাঝিরগাঁও গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে দুই গ্রামের নামের আদ্যক্ষর নিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে কে. এম. ইউনাইটেড একাডেমি প্রতিষ্ঠিত হয়।

নামটি দাপ্তরিক সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি স্কুলের নামের শেষে অনুমোদনহীনভাবে ব্রাকেটবন্দি করে মাঝিরগাঁও শব্দটি ব্যবহার করায় এলাকার সচেতন মহলেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.