এইমাত্র পাওয়া

ইবির আল হাদিস বিভাগের নতুন সভাপতি

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবু নাইম মোহাম্মদ ইকবাল হোসাইন।

রবিবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপন সূত্রে, অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতির মেয়াদ গত ১৮ নভেম্বর শেষ হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ১৯ নভেম্বর থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য অধ্যাপক ড. আবু নাইম মোহাম্মদ ইকবাল হোসাইনকে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় কর্তৃপক্ষ তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading