এইমাত্র পাওয়া

বিসিএসের নম্বরপত্র পেতে আবেদন ফি ১০০০ টাকা

ঢাকাঃ ৪০তম বিসিএসে যারা লিখিত পরীক্ষা দিয়েছেন, তারা পরীক্ষার নম্বরপত্র সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে নিতে পারবেন। এজন্য পিএসসিতে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে গুনতে হবে ১ হাজার টাকা। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তির ৪০ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রে আবেদন আহ্বান করা হয়েছে।

লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কমিশনের নির্ধারিত নমুনা আবেদনপত্র ছক পূরণ করে পিএসসি সচিবের অনুকুলে ১ হাজার টাকার ট্রেজারি চালানের মাধ্যমে আবেদনপত্র পিএসসির প্রধান কার্যালয়ের ইউনিট-১৩-এর পরিচালক দপ্তরে জমা দিতে হবে।

২৬ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। এ সময়ের পর আর কোনো আবেদনপত্র নেওয়া হবে না। লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে আবেদনপত্রের নমুনা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

নম্বরপত্র পেতে আবেদনপত্রের নমুনা দেখতে এখানে ক্লিক করুন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.