নিউজ ডেস্ক।।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতির প্রাণপুরুষ শেখ হেলাল উদ্দীন এম.পি মহোদয়ের মাতা শেখ রাজিয়া নাসের এঁর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ।
এ উপলক্ষে আজ ১৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা নির্বাহী অফিসার, ফকিরহাট, বাগেরহাট এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ফকিরহাট উপজেলা শাখা এবং মোঃ ফারুকুল ইসলাম, চেয়ারম্যান, শুভদিয়া ইউনিয়ন পরিষদ, ফকিরহাট। এছাড়াও অত্র এলাকার অভিভাবকবৃন্দ, গভর্ণিং বডির সদস্য এবং সুধিজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র সোহাগ গাজী। অতঃপর মরহুমা শেখ রাজিয়া নাসেরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রভাষক মোঃ সাইদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। তিনি তার বক্তব্যে শেখ রাজিয়া নাসেরের জীবনী নিয়ে সারগর্ভ আলোচনা করেন।
স্মরণ সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয় ছাড়াও বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, সিরাজুল ইসলাম মল্লিকসহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা এই মহীয়সী নারীর কর্মময় জীবনের উপর আলোচনা করেন।সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে এই গুণীজনের আত্মার শান্তি কামনা করে বলেন, তিনি একজন রত্নগর্ভা বিদুষী নারী। তাঁর জীবদ্দশায় তিনি অন্তরীক্ষে থেকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে মরহুমা শেখ রাজিয়া নাসেরের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, শেখ রাজিয়া নাসের সাহসীকতার সাথে তাঁর ছেলেমেয়েকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অত্যন্ত ভালবাসতেন এবং দিক-নির্দেশনা দিতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাঁচিয়ে রাখতে তাঁর অশেষ অবদান রয়েছে।

উল্লেখ্য, শেখ রাজিয়া নাসের ২০২০ খ্রিস্টাব্দের ১৬ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে তাঁর অবদান ছিল অশেষ; অত্র এলাকার মানুষ চিরদিন তাঁকে মনে রাখবে।
সবশেষ মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান সমাপ্ত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
