এইমাত্র পাওয়া

ভালুকায় স্কুলের নিয়োগ পরীক্ষা স্থগিত করলেন ইউএনও

ময়মনসিংহঃ জেলার ভালুকার পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের পছন্দের তিন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই নিয়োগ পরীক্ষা সোমবার স্থগিত করেছেন বলে জানা গেছে।

এ নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে এক প্রার্থী ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার পরীক্ষাটি হওয়ার কথা ছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই স্কুলে অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে তিনটি পদে আগ্রহী ১৯ জন প্রার্থী আবেদন করেন। পরে স্কুল কর্তৃপক্ষ নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ইস্যু করে। প্রতিষ্ঠানের সভাপতি আবু হানিফ ও প্রধান শিক্ষক আব্দুল মতিন তাদের পছন্দের তিন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ইন্টারভিউর আগেই প্রার্থী নির্ধারণ করে নেন। নিয়ম রক্ষার জন্য এ ইন্টারভিউ কার্ড ইস্যু করেন।

এ ঘটনায় সভাপতি, প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্যের বিরুদ্ধে অভিযোগ দেন অফিস সহায়ক পদের প্রার্থী জাহাঙ্গীর আলম।

ইউএনও এরশাদুল আহাম্মেদ জানান, ওই বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.