এইমাত্র পাওয়া

নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে: খাদ্যমন্ত্রী

নওগাঁঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে। মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তবমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সকালে চাপড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে সাতত্রিশ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণ করেন। তার সুযোগ্য কন্যা পরবর্তীতে প্রায় সাতাশ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করেন। শেখ হাসিনা একজন শিক্ষানুরাগী উল্লেখ করে তিনি বলেন, নওগাঁবাসীকে তিনি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন।

নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি রুপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. ওবাইদুল হক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকসেদ আলী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.