নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ নভেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর বি আর বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন হাসপাতালে উপাচার্যের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো. মনসুর আলম।
তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক স্যার আজ ভোর ৫টার দিকে মারা গেছেন।
জানা গেছে, গত আগস্ট মাসের শুরুর দিকে অধ্যাপক ইমদাদুল হকের ক্যানসার ধরা পড়ে। উন্নত চিকিৎসা নিতে তিনি গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন। এরপর বি আর বি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
ড. ইমদাদুল হক একজন উদ্ভিদবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য ছিলেন।
ইমদাদুল হক জন্মগ্রহণ করেন পাবনা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএসসি এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
