এইমাত্র পাওয়া

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে ১২ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক।।

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ১২ কর্মকর্তা।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবর রহমান শেখ।

এতে জানানো হয়েছে, সিএমপি উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ বি এম মাসুদ হোসেন, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.