নিজস্ব প্রতিবেদক।।
চাকরির জন্য চূড়ান্ত সুপারিশের পর চারজন প্রার্থীর সুপারিশ বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে প্রশাসন, পররাষ্ট্র, খাদ্য ও শিক্ষা ক্যাডারের একজন করে প্রার্থী রয়েছেন। তারা মিথ্যা তথ্য দিয়ে ৪১তম বিসিএসে নানা ধাপ পার হয়েছিল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর ১৫(১) অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান করায় কমিশনের ২০২৩ খ্রিষ্টাব্দের ২য় সাধারণ সভা ও ৮ম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪১তম বিসিএস থেকে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত বিসিএস পররাষ্ট্র ক্যাডারে আব্দুল্লাহ-আল-আমিন সরকার (রেজিস্ট্রেশন নম্বর ১১১৭০১০৬), বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক (গণিত) পদে মিঠুন হাওলাদার (রেজিস্ট্রেশন নম্বর- ১১১০৮৭৪১), বিসিএস (খাদ্য) সহকারী রক্ষণ প্রকৌশলী/সমমানের পদে প্রীতম কুমার মন্ডল (রেজিস্ট্রেশন নম্বর ১১০৪৬৪৭১) এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারে মো. আলী আকবার সোহেলের (রেজিস্ট্রেশন নম্বর- ১১০৭৭০২৩) সুপারিশ বাতিল করা হলো। এই চারজন প্রার্থীকে ৪৩তম বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
