৬ষ্ঠ-৭ম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পেছালো

ঢাকাঃ নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন শুরুর কথা ছিল ৫ নভেম্বর। তবে, তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী- আগামী ৯ নভেম্বর থেকে এ দুই শ্রেণির সামষ্টিক মূল্যায়ন শুরু হবে।

সোমবার (৩০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এসএম জিয়াউল হায়দার হেনরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ লক্ষ্যে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম ৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ কারণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পূর্ব-নির্ধারিত ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। নির্দেশনা মোতাবেক সব বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে সামষ্টিক মূল্যায়নের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে উল্লেখ করে এতে বলা হয়, শিক্ষার্থীর পারদর্শিতার রিপোর্ট কার্ড দেওয়ার সময় অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার পর্যায় সম্পর্কে অবহিত করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.