নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য জানতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাটাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মাউশির কলেজ শাখার উপপরিচালক অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি কলেজ, আলিয়া মাদরাসা, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে। উপাধ্যক্ষ পদটি সহযোগী অধ্যাপক পদ মর্যাদার হলে সেটি তথ্য ছকে উল্লেখ করতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
