এইমাত্র পাওয়া

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৩৬৪ জন

ঢাকাঃ দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ৩৬৪ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ৩৬৪ কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে টাকা ৫০,০০০/- টাকা থেকে ৭১,২০০/- টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে সিনিয়র স্কেল পাশের শর্ত প্রমার্জনপূর্বক পদোন্নতি প্রদান করা হলো।

পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ আগামী ৭ নভেম্বরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে per1@hsd.gov.bd তে প্রেরণ করবেন। লিয়েন/প্রেষণ/ শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাগণের লিয়েন/প্রেষণ/ শিক্ষা ছুটি যোগদানের পর পদোন্নতি পদায়ন কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.