ঐতিহ্যবাহী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলাধীন তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭১.১৫.০১১.১৭.৯৭৮ তাং ০৬/১০/২০১৯ তারিখ মোতাবেক ১৫ জনকে সহকারী শিক্ষক পদে ও ৫ জন কর্মচারীকে সরকারিকরণের তারিখ হতে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান পূর্বক প্রদায়ন করা হয়। উল্লেখ্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদায়ন না হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক ১৮ নভেম্বর ২০১৯ তারিখে প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান অত্র প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ফাহমিদা বেগমকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার অর্পন করেন।
পরবর্তীতে ২০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ফাহমিদা বেগমকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার অর্পন করায় তাকে আর্থিক লেনদেনের ক্ষমতাও প্রদান করেন। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ সহকারী শিক্ষক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাহমিদা বেগম তিনি নিজের এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের আয়ন-ব্যয়নকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
