এইমাত্র পাওয়া

ফিলিস্তিনের পক্ষে কথা বলে ইসরায়েলি অভিনেত্রী গ্রেপ্তার

ঢাকাঃ ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ইসরায়েল জনপ্রিয় অভিনেত্রী মাইসা আবদেল হাদি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি হামাসের ইসরায়েলে প্রবেশের একটি ছবি পোস্ট করেন।

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ছয় হাজারেরও বেশি মানুষ।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা লড়াইয়ে বদ্ধ পরিকর। কোনোরকম উষ্কানি তারা সহ্য করবে না।

পুলিশ তার গ্রেপ্তারের কথা নিশ্চিত করলেও মাইসার নাম উল্লেখ করেনি। তারা তাকে নাজেরাথের বাসিন্দা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সন্ত্রাসের প্রশংসা ও বিদ্বেষমূলক বক্তব্যের কারণে তাকে গ্রেপ্তার করা যায় না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.