নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন, শুক্র ও শনিবার।
সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।
তিনি বলেন, প্রতি বছরে শেষের দিকে এসে পরবর্তী বছরের ছুটির তালিকা করা হয়। আগামী বছরের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে।
‘২০২৪ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এরমধ্যে দুই দিন শুক্রবারে পড়েছে। ধর্মীয় কারণে ঐচ্ছিক ছুটিও থাকবে’, যোগ করেন তিনি।
২০২৩ সালেও ২২ দিন সরকারি ছিল। তারমধ্যে শুক্র-শনিবারে আট দিন ছুটি পড়েছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
