দিনাজপুরঃ জেলার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় সাফিন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বটতলী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফিন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভিউডুবা গ্রামের শাহিনুর ইসলামের ছেলে। সে বিজুল মডেল হাইস্কুলের ছাত্র ছিল।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মামা আমিনুর জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বিজুল মডেল স্কুলে পরীক্ষা দিতে যায় শাফিন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহারিয়ার পারভেজ।
ওসি সুব্রত কুমার বলেন, সড়ক দুঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে আছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
