এইমাত্র পাওয়া

চাকরি রাজস্বখাতে স্থানান্তর চান সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা

সাতক্ষীরা: সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের ব্যতিরেকে নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. ফারুক হোসনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শেখ আবু ছালেক ও সদস্য চম্পা বৈরাগী।

এসময় বক্তারা বলেন, সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা নামমাত্র বেতনে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে কর্মচারীরা। এসব কর্মচারীদের পরিবারের দিক বিবেচনা করে চাকরি দ্রুত রাজস্বখাতে স্থানান্তর করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের ব্যতিরেকে নিয়োগ বন্ধ করে কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.