শ্যামনগরে পিএসসি ভূয়া পরীক্ষার্থী ও ভূয়া শিক্ষক আটক

অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন ভূয়া পিএসসি পরীক্ষার্থী কে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নাহিদ হাসান খান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপন সংবাদের ভিত্তিতে উক্ত কেন্দ্রে গিয়ে শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র সোহাগ হোসেন(১২), নাসিমা খাতুন এর প্রবেশ পত্র নিয়ে সুমাইয়া খাতুন, ফারুক হোসেন এর প্রবেশ পত্র নিয়ে আহমদ উল্লাহ,খাদিজা খাতুন এর প্রবেশ পত্র নিয়ে বুশরা আক্তার মিমকে পরীক্ষা দেয়া কালে আটক করে।

এসময় ভূয়া শিক্ষক হাবিবুল্লাহ কে আটক করে এবং ব্রক্ষ্ম শাসন এবতাদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়া যায়।

এর মধ্যে সোহাগ হোসেন শ্যামনগর জোবেদা সোহরাব মডেল একাডেমির ৬ষ্ট শ্রেণীর ছাত্র বলে জানাযায় । সে ব্রক্ষ্ম শাসন এবতাদিয়া মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র সোহাগ হোসেন’র পরিবর্তে পরীক্ষায় অংশ নেয় বলে জানা যায়। অন্যরা বিভিন্ন মাধ্যমিক এবং কওমিয়া মাদ্রাসায় অধ্যায়নরত বলে জানাযায়।

এলাকা সূত্রে জানাযায় ব্রম্মশাষণ এবতাদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাহতাব হোসেন জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থী দেখাতে বিভিন্ন জনের নামে রেজিষ্ট্রেশন করিয়ে জালিয়াতি করে অন্যদের দিয়ে এভাবে পরিক্ষায় অংশগ্রহণ করান।

এসময় আটককৃত ছাত্র-ছাত্রীতের বয়স কম থাকায় অবিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ভূয়া শিক্ষক হাবিুল্লাহকে ২ বছরের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ব্রম্মশাষণ এবতাদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাহতাব হোসেনের বিরুদ্ধে জালিয়াতির কারনে, তিন বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এবং এর মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.