দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটিতে রাবি

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস আগামী ২২ অক্টোবর (রোববার) থেকে ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে অফিস আগামী ২৩ অক্টোবর (সোমবার) থেকে ২৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা ও টেলিফোনসহ অতি জরুরি বিভাগ যথারীতি চালু থাকবে ।

প্রসঙ্গত, বন্ধের পূর্বে এবং পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর শুক্র ও শনিবার মোট চারদিন সরকারি ছুটি থাকায় মোট ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.