নিজের ‘স্যারকেও’ ছাড়িয়ে গেলেন সাকিব

শিক্ষাবার্তা স্পোর্টস ডেস্ক, ঢাকাঃ ২০১৯ সালে একশ দিনের জন্য বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ পান ড্যানিয়েল ভেট্টরি। নিউজিল্যান্ডের কিংবদন্তি এই স্পিনিং অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসানের কোচ।

শনিবার আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তিন উইকেট শিকারের মধ্য দিয়ে নিজের কোচকেও ছাড়িয়ে যান সাকিব।

এদিন আফগান তারকা ওপেনার ইবরাহিম জাদরান, রহমত শাহ ও নজিবুল্লাহ জাদরানকে সাজঘরে ফেরান সাকিব।

এদিন আফগান তিন উইকেট শিকারের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচে ৩৭ উইকেট শিকার করলেন সাকিব। বিশ্বকাপে স্পিনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেন তিনি।

শনিবার তিন উইকেট শিকারের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে যান সাকিব। ভেট্টরি বিশ্বকাপে ৩২ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছিলেন।

স্পিনার হিসেবে ৪০ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকান তারকা ইমারন তাহির। সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করে সবার ওপরে আছেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরান।

তবে ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৭১ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা।

দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরান। আর ৫৬ রান করে তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকান সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.