নেত্রকোনাঃ জেলার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী ৪ পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ শনিবার কলেজে অনুষ্ঠিত পরিক্ষায় ২৪ জন প্রার্থীই অকৃতকার্য হওয়ায় নিয়োগ পরিক্ষাটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা গেছে, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী ৪ পদে (রসায়ন, পদার্থ, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) জনবল নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী আবেদন করেন।
শনিবার কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরিক্ষায় ৪ পদে ২৪ জন প্রার্থী অংশ নেন। কিন্তু লিখিত পরিক্ষায় কোনো প্রার্থী কৃতকার্য হয়নি। তাই নিয়োগ পরিক্ষাটি বাতিল করে কর্তৃপক্ষ।
নিয়োগ কমিটির সদস্য সচিব কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রায়ান আহম্মদ সিদ্দিকী বলেন, ‘আমরা শুরু থেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নেওয়ার চেষ্টা করেছি।
সকল প্রার্থী অকৃতকার্য হওয়ায় নিয়োগ কমিটির সিন্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল করা হয়েছে।’
কলেজের গর্ভনিং বডির সভাপতি (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান, ‘লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী না পাওয়ায় নিয়োগের কার্যক্রম বাতিল করা হয়েছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
