নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৩’-এ শিক্ষাগুরুদের প্রতি আন্তরিক সম্মান জানাতে স্বপ্নদল তাদের নাটক ‘হেলেন কেলার’ মঞ্চায়ন করবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘বিশ্বের বিস্ময়’ মহীয়সী হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব কবি ও আবৃত্তিকার হাসানুজ্জামান কল্লোল এবং বিশেষ অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সোমা মুমতাজ প্রমুখ।
দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। এ দিন নাটকটির ৫১তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
