নারায়ণগঞ্জঃ জেলার সিদ্ধিরগঞ্জে (নাসিক) ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক রাশেদুল ইসলাম সজল (৪১) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
ভাগিনার মরদেহটি বাড়িতে আনা হলে তার মামা আবু সাইদ (৫০) মরদেহটি দেখে হার্ট অ্যাটাক করে সেখানেই মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার দুপুর এবং রাতে এমন দু:খজনক ঘটনা ঘটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
জানা যায়, ভাগিনা রাশেদুল ইসলাম সজল একজন সিনিয়র শিক্ষক। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সে তার একটি সার্কেলের সঙ্গে ফরিদপুর জেলায় বেড়াতে গিয়েছিলেন। পরে ওইখানে থাকাকালীন সময়ে বৃহস্পতিবার দুপুর ২টার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
শিক্ষক রাশেদুল ইসলাম সজলের মৃতদেহটি তার নিজ বাসা ৮নং ওয়ার্ডের দক্ষিণ ধনকুন্ডায় আসে। মরদেহটি গোসল করানোর সময় হঠাৎ তার ছোট মামা আবু সাইদ (৫০) হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত শিক্ষকের বন্ধু গণমাধ্যমকর্মী রিপন মাহমুদ আকাশ বলেন, তার বন্ধুর মৃত্যুতে ওই এলাকার মানুষজন শোকাহত। রাত ১০টায় ওই এলাকার কেন্দ্রীয় ধনকুন্ডা জামে মসজিদে একসঙ্গে দুজনের লাশ দাফন করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
