এইমাত্র পাওয়া

স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করতেন তারা

নাটোরঃ জেলার নলডাঙ্গা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে র‍্যাব। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ব্রহ্মপুরের পীরগাছা ও সরকুতিয়া বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাচ্চু সরকার (৪৫), রাসেল সরদার (২২), নুরশাদ সরদার (৩৫) ও মিঠু সরদার (২৫)।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সদস্যরা নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুরেরর পীরগাছা ও সরকুতিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করায় চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এসএসডি কার্ড, ছয়টি হার্ডডিক্স, চারটি সিপিইউ জব্দ করা হয়।

র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, আটককৃতরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে তা সরবরাহ করে আসছিলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.