এইমাত্র পাওয়া

পাকিস্তানের ১০ কোটি মানুষ দরিদ্র : বিশ্বব্যাংক

ঢাকাঃ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতিরিক্ত ব্যয় কমানো এবং অপ্রচলিত খাত থেকে কর সংগ্রহ বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।

বিশ্বব্যাংক জানিয়েছে, পাকিস্তানে গত আর্থিক বছরে দারিদ্র্যের হার ৩৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর ফলে নতুন করে দরিদ্র হয়েছে প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষ। এ নিয়ে দেশটিতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৫০ লাখ।

গত শুক্রবার পাকিস্তানের পরবর্তী সরকারের জন্য খসড়ানীতি প্রস্তাবনা উন্মোচন করেছে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা সংস্থাটি। এতে মানব উন্নয়নের অভাব, অস্থিতিশীল আর্থিক পরিস্থিতি, অতি-নিয়ন্ত্রিত বেসরকারি, কৃষি ও জ্বালানি খাতকে পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমে অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দেশটিতে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ টোবিয়াস হক বলেছেন, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্বব্যাংক।

তিনি বলেছেন, গুরুতর অর্থনৈতিক ও মানব উন্নয়ন সংকটের সম্মুখীন পাকিস্তান। এটি এমন এক পর্যায়ে রয়েছে, যেখানে বড় ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৯/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.