বগুড়াঃ বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্লস স্কুল (ভিএম) বগুড়াকে উপস্থাপন করে। এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে মন দিয়ে পড়ালেখা করতে হবে। কোনো শিক্ষার্থী যদি একটি বিষয়েও অকৃতকার্য হয় তাহলে তাকে উপরের শ্রেণিতে উঠতে দেয়া হবে না। এক্ষেত্রে কোনো শিক্ষার্থী অথবা অভিভাবক আত্মহত্যার হুমকি দিয়ে পাস করানোর জন্য অনৈতিক দাবি করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমাণ সাপেক্ষে থানায় সাধারণ ডায়েরি করবেন।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভিএম) কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, আত্মহত্যা ক্রিমিনাল অপরাধ। পাশাপাশি ইসলাম ধর্ম এটিকে কোনোভাবেই সমর্থন করে না। কাজেই এমন হুমকি দিয়ে কেউ অনৈতিক আবেদন করবেন না। এ সময় তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অকৃকার্য হয় তাহলে প্রথমে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে জবাবদিহি করতে হবে। সেইসঙ্গে র্যাগ ডে পালনের নামে কোনো শিক্ষার্থীর উপর কোনো অন্যায় করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টিসি দিয়ে বের করে দেয়া হবে।
এখানে কোনো প্রকার শ্রেণিবৈষম্য মেনে নেয়া হবে না। সব অভিভাবকই সমানভাবে সম্মান পাওয়ার দাবিদার।
অনুষ্ঠানে অভ্যর্থনায় ছিলেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভিএম)-এর প্রধান শিক্ষক মামুন অর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়ার সিভিল সার্জন শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার, বগুড়া শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল মারুফ, বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ প্রাণবন্ত উপস্থিতি হয়ে মতামত তুলে ধরেন। স্কুল কর্তৃপক্ষ এবং ব্যবস্থাপনা কমিটি তাদের মতামতগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
