নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চর্মরোগ ও লেজার থেরাপি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না ছিলেন অ্যাসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি। অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না ঢাকা মেডিকেল কলেজের কে-৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে সর্বশেষ ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
