বাগেরহাটঃ জেলার রামপালের সোনাতুনিয়া আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে বিরোধের জের ধরে এমন কা- করেছেন প্রধান শিক্ষক। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পক্ষ থেকে প্রধান শিক্ষক হাওলাদার আবু সাইদকে কারণ দর্শাতে নোটিশ করা হয়েছে।
আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উজলকুড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. অলিয়ার রহমান অভিযোগ করে জানান, গত সোমবার সকালে প্রধান শিক্ষক আবু সাইদ স্কুলটিতে তালা ঝুলিয়ে শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের বের করে দিয়েছেন। এমন খবর পেয়ে সকাল ১০টায় তিনি দ্রুত বিদ্যালয়ে ছুটে যান। গিয়ে স্কুলে তালাবন্ধ দেখতে পান। তিনি জানান, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিরুজ্জামানের সাথে বিরোধের জের ধরে স্কুল বন্ধ করে দেন। স্কুল সংশ্লিষ্টরা অঅিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মের বাইরে মিডডে মিল চালু করেন। প্রতিমাসে শিক্ষক কর্মচারীদের বেতনের একটি অংশ জোরপূর্বক কেটে নিয়ে ২ মাস ধরে মিডডে মিল চালাচ্ছেন। এতে শিক্ষক কর্মচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক কোন কারণ ছাড়াই স্কুল বন্ধ করেন। এতে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অভিভাবকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে চিন্তিত বলে জানান।
এ বিষয়ে স্কুলের কর্মচারী মকবুল হোসেন জানান, প্রধান শিক্ষকের সাথে সভাপতির দ্বন্দ্ব হওয়ায় প্রধান শিক্ষক স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমান জানান, সভাপতি প্রায়ই লোকজন নিয়ে স্কুলে আসেন, স্কুলের পরিবেশ নষ্ট করেন।
তাকে নিষেধ করলেও তা মানছেন না। এ বিষয়ে রামপাল উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস জানান, খবর পেয়েই প্রধান শিক্ষককে ফোন করে স্কুল খুলতে বলেছি। এরপরে তিনি সরেজমিনে পরিদর্শন করে বিদ্যালয় বন্ধ রাখার প্রমাণ পান।
তিনি আরও বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাইটগার্ডের সাথে বিরোধ বাধায় বিদ্যালয় বন্ধ রাখেন বলে স্বীকার করেছেন। কেন বিধিবহির্ভূতভাবে স্কুল বন্ধ রেখেছেন, এ জন্যে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
