নিজস্ব প্রতিবেদক।।
বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য জানায় তারা।
যেখানে সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখতে পারবে দর্শকরা। এই মূল্য শুধু ইস্টার্ন স্ট্যান্ডের জন্য। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুণতে হবে ৩০০ টাকা। আর ক্লাব হাউজে বসে খেলা দেখতে ৫০০ টাকা গুণতে হবে দর্শকদের। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১০০০ টাকা। আর সর্বোচ্চ ১৫০০ টাকা মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। আগামীকাল থেকে শুরু হবে বিক্রি। এদিন দর্শকরা সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।
এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তার জায়গায় নেতৃত্ব দেবেন লিটন দাস। এই সিরিজ দিয়ে ফিরছেন তামিম ইকবাল, স্কোয়াডে আছেন সৌম্য সরকারও। এছাড়া ফেরানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
