সিরাজগঞ্জঃ জেলার বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কে সি সালদাইড় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সালদাইড় উত্তর পাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম তুহিন।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে শিহাব জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয়ভাবে দাতব্য চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করে। পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। অবস্থা গুরুতর হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, কয়েক দিন হলো জ্বর ছিল শিহাবের। আজ সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
