এইমাত্র পাওয়া

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকাঃ  বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার ফলে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সমুদ্রবন্দরের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয় উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে৷

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.