১০ম গ্রেডে নিয়োগ পাচ্ছেন ৩১৭ জন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  পরীক্ষণ বিদ্যালয়ে ৩১৭ জনকে শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (ইউজিসি)। সুপারিশপ্রাপ্তরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দশম গ্রেডে শিক্ষক পদে নিয়োগ পাবেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউজিসি জারি করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগের সুপারিশ করা হয়।

২০১৯ সালের ১৭ এপ্রিল পরীক্ষণ বিদ্যালয়ের ৩২৯টি স্থায়ী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই বছরের ২০ জুলাই এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা নেওয়া হয়।

ওই বছরের ৩ নভেম্বর বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হয় ২০২২ সালের ১৭ জানুয়ারি। এর প্রায় দেড় বছর পর চূড়ান্ত ফল প্রকাশ করলো পিএসসি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.