নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থীদের ভর্তি নীতিমালা নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা-১-এর উপ-সচিব মো. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা, ২০২৩ প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ১৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে এ সভা হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
