নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ বেসরকারি শিক্ষকদের সমপর্যায়ের প্রতিষ্ঠান ও সমস্তরের পদে বদলি চালু করার নীতিমালা অবিলম্বে কার্যকর করার আহবান জানিয়েছেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটি নেতারা।
গতকাল বুধবার নগরীর ওমরগণি এমইএস কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এক আহবান জানান নেতারা।
সভায় নেতারা বলেন, শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিরসন ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
এছাড়াও চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রামের শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের প্রতি চরম অবহেলা, কতিপয় কর্মকর্তার অসৌজন্যমূলক দুর্ব্যবহার, বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর ব্যবস্থাপনা, দুর্নীতি ও হয়রানির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।
ট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে ওমরগণি এমইএস কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যক্ষ এ কে এম ইছমাইল, অধ্যক্ষ মিছবাউর রহমান, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, অধ্যক্ষ আবদুল মালেক, অধ্যক্ষ মারুফুল ইসলাম, অধ্যক্ষ নুরুল আলম, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন, উপাধ্যক্ষ শাহীন আল রাজী, অধ্যাপক কাজী মাহবুবুর রহমানসহ প্রমূখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
