শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শারীরিক অসুস্থতায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। একই হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
মো. মাহবুব হোসেন বিএসএমএমইউ-এর কেবিন ব্লকের ৪১১ নম্বর কেবিনে এবং ইসি রাশেদা ৪১২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিএসএমএমইউ সূত্রে এ তথ্য জানা যায়।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫ মিনিটে শারীরিক অসুস্থাতাবোধ করায় বিএসএমএমইউতে নিয়ে আসা হয় মন্ত্রিপরিষদ সচিবকে। বিএসএমএমইউ-এর কেবিন ব্লকের ৪১১ নম্বর কেবিনে তিনি ভর্তি রয়েছেন।
পরে দুপুর ১২টায় হাসপাতালে নিয়ে আসা হয় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে। তাকে ভর্তি করা হয়েছে বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৪১২ নম্বর কেবিনে।
মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব কাজী শাহজাহান বলেন, স্যারের ডেঙ্গু হয়নি। জ্বর ও কাশি হওয়ায় আজ (বৃহস্পতিবার) সকালে স্যার হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, জ্বর নিয়ে মেডিসিন বিভাগে ভর্তি হয়েছেন ইসি রাশেদা সুলতানা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
