নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আর বৃত্তি দেওয়া হবে না। তবে ক্ষুদ্র অলিম্পিয়াড, বাংলা অলিম্পিয়াড বিজ্ঞান অলিম্পিয়াড- এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এ সময় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সচিব বলেন, অনেক দিন ধরে আমাদের প্রাথমিকের সমাপনীতে পরীক্ষা ছিল- ওইটার ফলাফলের ওপর ভিত্তি করে আলাদা পরীক্ষা না নিয়ে বৃত্তি দেওয়া হতো। এটা ওয়ান কাইন্ড অব ইনসেনটিভ, অনুপ্রেরণা বা ছোট ছোট বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য।
তিনি বলেন, এখন শিক্ষার যে পরিবর্তন হয়েছে এটা শুধু পরিমার্জন না, এটা একেবারে রূপান্তর হচ্ছে। ওয়ার্ল্ডের অ্যাকসেপ্ট রূপান্তর হচ্ছে। রূপান্তরের কারণে ২০১০ সালে যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ছিল পুরো পরিবর্তন করে, এবারে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ করা হয়েছে।
ফরিদ আহম্মদ বলেন, প্রাক-প্রাথমিক বা প্রাথমিক পর্যায়ে কোচিংমুখিতাকে শতভাগ নিরুৎসাহিত করা হয়েছে এবং এ ধরনের কম্পিটিটিভ পরীক্ষা নিরুৎসাহিত করা হয়েছে। ধারাবাহিক মূল্যায়নকে উৎসাহিত করা হয়েছে।
‘এ বছর এক্সপেরিমেন্টারি আমরা বৃত্তি পরীক্ষা একটি নিয়েছিলাম। তারপর আমরা শিক্ষা মন্ত্রণালয়সহ আন্তঃমন্ত্রণালয় সভা করে, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি’ বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব।
তিনি বলেন, এই বাচ্চাদের কীভাবে উৎসাহিত করতে পারি মেধা বা সুপ্ত প্রতিভা বিকাশের জন্য, এই প্রক্রিয়া বের করার জন্য আমরা টেকনিক্যাল কমিটি করে দিয়েছি। সেখানে আমাদের কিছু সুপারিশ এসেছিল। যেমন- ক্ষুদ্র অলিম্পিয়াড, বাংলা অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড এ ধরনের কার্যক্রম করা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
