নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জঃ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রচলিত শিক্ষা প্রতিনিয়তই বদলাচ্ছে। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাগজের বইকে বিদায় করে ডিজিটাল মাধ্যমে তোমাদের শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন প্রতিটি শিক্ষার্থী ব্যাগে বই নয়, একটি ল্যাপটপ নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাবে।
বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুল কিশোরগঞ্জ শাখা আয়োজিত অভিভাবক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তুমি স্মার্ট হলে বাংলাদেশ স্মার্ট হবে। এখনকার যুগে বাস করে তোমরা যদি কোন ডিজিটাল যন্ত্র ব্যবহার করতে না পারো, তবে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি আমার জীবনের সবটুকু শক্তি দিয়ে নতুন প্রজন্মের জন্য ডিজিটাল দক্ষতা প্রদানের লড়াই চালিয়ে যাব। আজকের তরুণদের ডিজিটাল যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে পারলে ২০৪১ সালের বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য অর্জনে ডিজিটাল প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট মানব সম্পদ গড়ে তোলার জন্য সম্মিলিত উদ্যোগে কাজ যাওয়ার কোনো বিকল্প নেই।
আনন্দ মাল্টিমিডিয়া স্কুল কিশোরগঞ্জ শাখার চেয়ারম্যান শহিদুল ইসলাম রিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয় ডিজিটালের সিইও জেসমিন জুই বিশেষ অতিথির বক্তৃতা করেন। এর আগে মন্ত্রী স্কুলের শ্রেণি কক্ষ ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
