এইমাত্র পাওয়া

সরকারি চাকরির আবেদন: কোন গ্রেডে কত টাকা ভ্যাট দিতে হবে?

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আগে সরকারি চাকরির আবেদনে ভ্যাট দেওয়ার নিয়ম ছিল না। কিন্তু সম্প্রতি চাকরির আবেদন মাশুলের সঙ্গে ভ্যাটের হার বসিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ২৪ আগস্ট অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফলে এখন সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির আবেদনে ব্যয় বাড়বে। তবে সরাসরি আবেদন জমা দিলে এ কমিশন ও ভ্যাট দিতে হবে না।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি নেওয়া হবে। পরীক্ষার ফি বাবদ সংগ্রহ করা অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশকে দিতে হবে। ভ্যাট হিসাবে আদায় করা হবে কমিশনের ১৫ শতাংশ।

কোন গ্রেডে কত টাকা ভ্যাট

নবম গ্রেডে আবেদন ফি হবে ৬০০ টাকা। সঙ্গে টেলিটক বাংলাদেশের সার্ভিস চার্জ ১০ শতাংশ বা ৬০ টাকা; এই ৬০ টাকার ওপর ১৫ শতাংশ বা ৯ টাকা ভ্যাট। অর্থাৎ নবম গ্রেডে আবেদন করতে ৬৬৯ টাকা লাগবে।

দশম গ্রেডে আবেদন ফি ৫০০ টাকা। সঙ্গে ৫০ টাকা সার্ভিস চার্জ এবং ৭ টাকা ৫০ পয়সা ভ্যাট যুক্ত হবে। এ গ্রেডে আবেদন করতে লাগবে ৫৫৭ টাকা ৫০ পয়সা।

এভাবে ১১তম ও ১২তম গ্রেডে ৩৩৪ টাকা ৫০ পয়সা, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ২২৩ টাকা ও ১৭তম থেকে ২০তম গ্রেডে ১১১ টাকা ৫০ পয়সা ভ্যাট দিতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.