এইমাত্র পাওয়া

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৪৩তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী।

আর ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এর ফল প্রকাশ করা হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি। আর ৪৩তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তার নিয়োগের কথা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.