এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

সিরাজগঞ্জঃ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়ভাবে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বৈঠকে অ্যাডভোকেট কামারুজ্জামান খোকনের নেতৃত্বে গঠিত কমিটিকে প্রাথমিক স্তরের কর্মকর্তাদের পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দিতে দায়িত্ব দেন অভিভাবকরা। বৈঠক থেকে ভুক্তভোগীর মা-বাবা ও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, বিদ্যালয়ের দু-একজন শিক্ষক ছুটিবিহীন অন্যত্র থাকলেও আমিনুল ইসলাম তাদের হয়ে ক্লাস নেন। যে কারণে স্থানীয় একটি চক্র তাঁকে রক্ষার চেষ্টা চালাচ্ছেন। থানায় অভিযোগ দেওয়ার বিষয়টিও আটকে রাখা হয়েছে।

ঘটনার পর মোবাইল ফোন বন্ধ রাখায় শিক্ষক আমিনুল ইসলামের বক্তব্য জানা যায়নি। মেসেজ দিলেও জবাব দেননি তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষক আমিনুলের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়; গত ১৪ আগস্ট ঘটনার পর থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস বলেন, ঘটনাটি জেনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগীর স্বজন মীমাংসার আশ্বাসে আপাতত স্থগিত রেখেছেন।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা বলেন, প্রধান শিক্ষক এখনও এ বিষয়ে কিছু জানাননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.