সাংবাদিক পরিচয় দিতে লাগবে সনদ: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘একমাত্র সনদধারীরাই নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রী পাশ। তবে বিশেষ ক্ষেত্রে ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্নদের শিক্ষাগত যোগ্যতার এই শর্ত কিছুটা শিথিল থাকবে। আগামী ১০ বছরের মধ্যে সব সাংবাদিকই গ্রাজুয়েট হবে। আশা করা যায়, সাংবাদিকতা পেশাগত মান উন্নয়ন হবে।’

আজ শনিবার পঞ্চগড় জেলা সাকিট হাউজ কনফারেন্স রুমে ৩৯;প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা ৩৯ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন থেকে সাংবাদিককে অবশ্যই স্নাতক ডিগ্রি বা গ্র্যাজুয়েট হতে হবে এবং সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে। গ্রাজুয়েশন ছাড়া কেউ সাংবাদিকতায় আসতে পারবে না।’

বিচারপতি বলেন, ‘সারাদেশে দেশে ৫০ হাজার সাংবাদিক আছে। এসব সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির কাজ চলমান রয়েছে। ডাটাবেজের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। মফস্বল যারা সাংবাদিকতা পেশায় রয়েছেন তাদের ডাটাবেইজ তৈরির জন্য জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে। ডাটাবেইজ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই শেষে বার কাউন্সিলরের মত প্রকৃত সাংবাদিকদের সনদ দেয়া হবে।’

আর আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা দেয়া হলে সেখানে রায়ে শুধুমাত্র তিরস্কারের বিধান ছিল। এখন সেটি সংশোধিত হয়ে ৫ লাখ টাকার জরিমানার বিধান সংযুক্ত করা হয়েছে।

বিচারপতি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেসকাউন্সিল আইন প্রণয়ন করেন। এই আইনটি নতুন করে চুড়ান্ত করা হয়েছে। সংসদে পাস হওয়ার অপেক্ষায় আছে।’

কমিটির সদস্য সাংবাদিকরা যারা সুপারিশ করেছিলেন এখন তাদের মধ্যে কেউ কেউ এই আইনের বিরোধিতা করছেন। সেমিনার ও আলোচনা সভায় মূল আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। তিনি তারও আলোচনায় মফস্বল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সমস্যা ও উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এ সময় তিনি সাংবাদিকতা পেশার পাশাপাশি আয় বর্ধক কিছু কাজ করার পরামর্শ দেন। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল
ইসলাম ও জেলা তথ্য কর্মকর্তা হায়দার আলী ও দিনব্যাপী সেমিনারে জেলার ৫০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, লুৎফর রহমান, শাহজালাল, আব্দুর রহিম সেমিনারে প্রেস কাউন্সিল আাইন ১৯৭৪, আচরণবিধি এবং সাংবাদিকতার নীতিমালা বিষয়ে কতিপয় সুপারিশ পেশ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.