ঢাকাঃ রাজধানী মোহাম্মদপুরে নবজাতক হওয়ার খবর পেয়ে বাসায় গিয়ে চাঁদা দাবি করেন একদল হিজড়া। চাদাঁ না দেওয়ায় ওই বাসায় ভাঙচুর চালান তারা। এই ঘটনায় ১০ জন হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুল হক বলেন, ১০ জন হিজড়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তাররা হলো- জুলি, তাহমিনা, রিয়া, মনি, নয়ন, বাবু, পাহাড়ী, জ্যোতি, সুমি ও সাগরিকাসহ আরও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাসুদ রানা একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। গত পাঁচ মাস আগে তার স্ত্রীর একটি পুত্র সন্তান হয়। এরপর থেকে প্রায় হিজড়ারা চাঁদার জন্য তার বাসায় আসতেন। তারা, ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু বাসায় প্রবেশ করতে না দিয়ে গেটের নিরাপত্তা কর্মী তাদের চলে যেতে বলে। এভাবে তারা বেশ কয়েকবার আসে। সর্বশেষ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জুলি, রিয়াসহ অন্তত ২০ জন হিজড়া বাসার নিচে এসে চাঁদা দাবি করেন। এসময় তাদের চলে যেতে বললে বাসার নিরাপত্তা কর্মী জাহিদ ও শহিদুলের ওপর হামলা চালায় তারা। পরে বাসার ভেতরে ঢুকে ১০ হাজার টাকা দাবি করে। এমন কি মামলা বাদী মাসুদের ওপরও হামলা চালায় হিজড়ারা। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় অনেকেই পালিয়ে যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
