নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১০৫ জন শিক্ষক ও ৩১৬ জন কর্মচারী এমপিওভুক্ত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।
জুলাই মাসের এমপিও বাবদ শিগগিরই তারা বেতনভাতা পাবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার সংবাদমাধ্যমকে জানান, প্রতিমাসেই নতুন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। জুলাই মাসে যারা এমপিওভুক্ত হয়েছেন তাদের মধ্যে আছেন বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও কর্মচারী। আর এর সঙ্গে নতুন এমপিওভুক্ত হওয়া কিছু শিক্ষক কর্মচারীরা রয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
