এইমাত্র পাওয়া

নুরের বিরুদ্ধে মামলা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবিপ্রধান।

হারুন অর রশীদ বলেন, নিজ বাসভবনে এক আসামিকে আশ্রয় দেয়া ও পুলিশের কাজে বাধা দেয়ায় নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বাসভবনে তল্লাশি চালায় ডিবি তল্লাশি। রাতেই ফেসবুক থেকে লাইভে এসেও এ বিষয় জানান নুর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.