এইমাত্র পাওয়া

বাংলাদেশে চালু হলো ইউটিউব প্রিমিয়াম, দেখা যাবে বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এখন থেকে ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিক ব্যবহার করতে পারবেন বাংলাদেশের গ্রাহকরা। বৃহস্পতিবার ইউটিউব বাংলাদেশের পার্টনার ম্যানেজার আবু সালেহ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ইউটিউব প্রিমিয়ামটি প্রথম মাস ফ্রি টায়াল হিসেবে ব্যবহার করা যাবে। এরপর ব্যবহারের জন্য প্রতিমাসে ২৩৯ টাকা করে দিতে হবে।এ ছাড়া ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজ সাবস্ক্রিপশন করলে সর্বোচ্চ ৫ জন ব্যবহার করতে পারবেন এবং স্টুডেন্ট প্যাকেজের মূল্য ১৩৯ টাকা।

ইউটিউব প্রিমিয়াম হলো- একটি সাবস্ক্রিপশন পরিষেবা। ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমেই এই পরিষেবাটি দেওয়া হয়।

ইউটিউব প্রিমিমামের সুবিধা হলো- এই পরিষেবাটি ব্যবহার করে বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট দেখা যায়। সেই সঙ্গে এই প্ল্যাটফর্মটির নির্মাতাদের সহযোগিতায় নির্মিত প্রিমিয়াম ইউটিউব অরিজিনাল প্রোগ্রামিং, ভিডিও ডাউনলোড এবং মোবাইল ডিভাইসে ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক এবং ইউটিউব মিউজিক স্ট্রিমিং পরিষেবা পাওয়া যায়।

২০১৪ সালের ১৪ নভেম্বর এই পরিষেবাটি চালু হয়। তখন শুধু ইউটিউব এবং গুগল-প্লে মিউজিকের ভিডিওগুলোর বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং সুবিধা পাওয়া

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.