নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস ঘোষণা করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি প্রস্তাব গ্রহণ করতে চায় মন্ত্রণালয়। এজন্য একটি সভা ডাকা হয়েছে। আগামী ১৩ আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হবে।
বুধবার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণার লক্ষ্যে প্রস্তাব গ্রহণ এবং চলতি বছরের ৫ অক্টোবর সারাদেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালনের উদ্দেশ্যে আগামী ১৩ আগস্ট বেলা ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর ৪র্থ তলাস্থ সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান উপস্থিত থাকবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

